সোমবার, ২৯ জুন ২০২৬,

শিরোনাম :

কুমিল্লার প্রথম নারী ডিসি রোজী আক্তার

কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে। তিনি  কুমিল্লা জেলার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক। 

অন্যদিকে, কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার কারণে রোজী আক্তারকে কুমিল্লার মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সুনামের সঙ্গে সরকারি দায়িত্ব সম্পন্ন করেছেন।

এদিকে, নতুন জেলা প্রশাসক হিসেবে রোজী আক্তারের নিয়োগের খবরে কুমিল্লার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশা প্রকাশ করছেন, তাঁর নেতৃত্বে জেলার প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আসবে এবং জনসেবার মান উন্নত হবে।

জানা গেছে, রোজী আক্তার দায়িত্ব গ্রহণ করলে তিনি  কুমিল্লা জেলার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিষয়টি কুমিল্লাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, বিদায়ী জেলা প্রশাসক মু. রেজা হাসান তাঁর দায়িত্বকালে উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক শৃঙ্খলা ও জনসেবামূলক নানা উদ্যোগের মাধ্যমে কুমিল্লাবাসীর কাছে প্রশংসিত হয়েছেন। এখন তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন।


add